রাঙ্গামাটির রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে আটক ৩ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
রাজস্থলী থানায় দায়ের করা দু’টি মামলায় রবিবার বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের মামলায় ৩ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশ সন্ত্রাস দমন আইনের মামলায় পরবর্তীতে আবারো রিমান্ডের আবেদন জানাবে বলে জানিয়েছে আদালতের কোর্ট পরিদর্শক মোমিনুল ইসলাম। আদালত ১৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছে।
রবিবার তাদের রাঙ্গামাটি আদালতে হাজির করা হয়। আটককৃতরা হলেন- মং সু অং মার্মা (৩৯) ও জো সো অং মার্মা (৪২)। তারা সিলগালা করে দেয়া বিলাশবহুল বাড়ির কেয়ারটেকার। এদিকে বিদেশি নাগরিক আইনের মামলায় আটক আরাকান আর্মির সহযোগী অংনু ইয়ান রাখাইন ও বাড়ির পলাতক মালিক ডা. রেনিন সু’কে সন্ত্রাস দমন আইনের এই মামলায়ও গ্রেফতার দেখিয়ে অজ্ঞাত আরো বেশ কজনকে আসামি করা হয়েছে। IMG0
শুক্রবার সন্ধ্যায় রাজস্থলীতে যৌথ বাহিনীর অভিযানে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির কেয়ারটেকার ২ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।
এর আগে আটক অংনু ইয়ান রাখাইন ও ওই বাড়ির পলাতক মালিক ডা. রেনাই জোকে এই সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের জন্য পৃথক রিমান্ডের আবেদন করা হবে বলে রাজস্থলীর ওসি জানান।