নাশকতার ১০ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
এর আগে সকালে আমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া পল্টন থানার পাঁচ মামলা, মিরপুরের দুই এবং লালবাগ, রামপুরা ও কাফরুলের তিন মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে তা নামঞ্জুর করেন।