গাংনীতে ফেনসিডিলসহ আটক ২

গাংনীতে ছয় বোতল ফেনসিডিলসহ কলেজ ছাত্রকে আটক করেছে গাংনীর পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে হাড়াভাঙ্গা চন্দ্রঘোনারে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 
 
আটককৃতরা হলেন- মহাম্মদপুর গ্রামের ঘাটপাড়ার খবির হোসেনের ছেলে রিপন হোসেন (১৯)। তিনি খলিশাকুন্ডি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র। আব্দুর রহমানের ছেলে ফরিদ হোসেন (১৮)। মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেনীর ছাত্র।
 
পিরতলা ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীরা নসিমন যোগে কাজীপুর থেকে বামুন্দী আসার পথে হাড়াভাঙ্গা চন্দ্রঘোনার মোড়ে তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, মাদক আইনে মামলা দিয়ে আটকদের মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।