লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম জাবেদ (৪৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার বেলা ১২টার দিকে রাস্তা পারাপারের সময় সেনাবাহিনীর রেকারের চাপায় তিনি মারা যান।
 
নিহত নুরুল ইসলাম জাবেদ চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও  চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত অজি উল্যার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।