পাবনার চাটমোহর উপজেলার বামনবাজার গ্রামে মানিক মিয়া (৩০) নামে এক যুবক সাপের কামড়ে মারা গেছেন। তিনি উপজেলার ছাইকোলা ইউনিয়নের ওই গ্রামের মোজাহার আলীর ছেলে এবং ইউনিয়ন প্রজন্মলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, রবিবার বেলা ১১ টার দিকে মানিক বাড়ির অদূরে শুকাতে দেয়া পাটখড়ি দেখতে যায়। এ সময় একটি বিষধর সাপ মানিকের ডান পায়ে কামড় দেয়। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তারপর তার পায়ে বেশ কয়েকটি বাঁধন দিয়ে চিকিৎসার জন্য ওঁঝাকে নিয়ে আসে। ওঁঝার চিকিৎসা কাজে না আসলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে তার মৃত্যু হয়।