‘পরিবহনের ভাড়াবৃদ্ধি মন্ত্রণালয় নির্ধারণের আগে নয়’

 
মন্ত্রণালয় থেকে পুনঃনির্ধারণ না করা পর্যন্ত সিএনজি-চালিত বাস-মিনিবাসের ভাড়া না বাড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি।
 
রবিবার সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতে উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।