গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না :সংসদীয় কমিটি

বিদ্যুত্ ও গ্যাসের দামবৃদ্ধিকে যৌক্তিক এবং ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে না বলে মনে করছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। উত্পাদন খরচের সঙ্গে সমন্বয় ও লোকসানি কেন্দ্রগুলোকে লাভজনক করতেই এ দাম বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করেছেন কমিটির সভাপতি  মো. তাজুল ইসলাম।

 
গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলাম বলেন, বিদ্যুতের উত্পাদন মূল্যের সঙ্গে সমন্বয় করতে বর্তমানে বিদ্যুতের যে দাম বৃদ্ধি করা হয়েছে, তা ভোক্তাদের জন্য সহনশীল ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করে কমিটি। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জ্বালানি পণ্যের দাম অনেক কম রয়েছে।
 

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এম. আবদুল লতিফ, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, মো. শিবলী সাদিক, নাসিমা ফেরদৌসী প্রমুখ।