অগ্নিকাণ্ডে চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুত্ কেন্দ্র বন্ধ

চট্টগ্রামের শিকলবাহা ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুেকন্দ্রটি অগ্নিকান্ডের কারণে বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় কেন্দ্রের দুইটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও অন্যান্য যন্ত্রপাতির তেমন ক্ষতি হয়নি। কেন্দ্রটিতে আজ থেকে পুনরায় উত্পাদন শুরু করা যাবে। বিতরণে ফিরতে আরো অন্তত তিন দিন সময় লাগবে।

 
বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকাল পৌনে চারটার দিকে বিদ্যুেকন্দ্রটির একটি ট্রান্সফরমারে কারিগরি ত্রুটির কারণে আগুন ধরে যায়। ১৫ মি?নিটের মধ্যে বিদ্যুকেন্দ্রের  দুইটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুরোপুরি পুড়ে গেছে। অপরটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। বিকাল পৌনে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলা ও বান্দরবান, কক্সবাজার এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পটিয়ার একটি ও শিকলবাহার অপর একটি বিদ্যুত্ কেন্দ্র থেকে বিকল্প ব্যবস্থায় ঐ এলাকাগুলোতে বিদ্যুত্ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। জানা যায়, শিকলবাহা বিদ্যুেকন্দ্রটি ? কেন্দ্রটি অনেক পুরোনো। ৬০ মেগাওয়াট ক্ষমতার হলেও এটি থেকে এখন ৪০ মেগাওয়াট বিদ্যুত্ উত্?পাদিত হয়।
 

চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম বিদ্যুত্ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (উত্পাদন) আবদুল খালেক ইত্তেফাককে বলেন, বিতরণ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুত্ কেন্দ্রের কোন মেশিন ক্ষতিগ্রস্ত হয়নি। ফলে উত্পাদন স্বাভাবিক রাখা যাবে। অগ্নিকাণ্ডের ঘটনা নির্ণয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কমিটি গঠন করা হবে।