কুমিল্লার কোটবাড়ী নন্দনপুরে ঢাকাগামী টিন বোঝাই একটি ট্রাক উল্টে ৬জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৫জন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি পুলিশ ফাঁড়ির এস আই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শহীদ মিয়া (৩২), ফজলু (৪০), জাহিদ মিয়া (৪২), আনোয়ার মিয়া (৩৮), শফিকুল (২৮) ও গেরু মিয়া (৩২)। তাদের সবার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খোলাহাট গ্রামে।
হাইওয়ে পুলিশ জানায়, টিন বোঝাই ট্রাকটির উপর কযেকজন যাত্রী বসা ছিল। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে তারা টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। কুমিল্লা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, খবর পেয়ে উদ্ধার কাজে পুলিশের সঙ্গে ৩টি ইউনিট যোগ দিয়ে তারা ৬জনের মৃতদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, নিহতদের লাশ ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে।