যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর ৬টার দিকে বেনাপোলের পুটখালী বাজার ও ভবারবেড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আতিয়ারের ছেলে ইসমাইল (৩২) ও ভবারবেড় গ্রামের নওয়াব আলীর ছেলে নজরুল (৩৬)।
পুলিশ জানিয়েছে, দুই আসামি এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হবে।