বজ্রপাতে পুলিশ কনস্টেবল নিহত

 
খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এতে আরো এক কনস্টেবল আহত হয়েছেন। রবিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
 
নিহত মো: শরীফ হোসেন (২২) কুমিল্লা সদর উপজেলার আনন্দপুরের আবুল হাশেমের ছেলে। আহত কনস্টেবল মো: এলতাব(২৩) চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
 
রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান জানান, রাত রাত ১২টার দিকে রামগড় থানাধীন নাকাপা ক্যাম্পে শরীফ কর্তব্যরত ছিলেন।  এসময় হঠাৎ করে বজ্রপাত হলে তার আগুনে শরীফের শরীর ঝলসে যায়। এসময় তার পাশে অবস্থানরত কনস্টেবল এলতাব আহত হন। রাতেই দুজনকে রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার শরীফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় কনস্টেবল এলতাবকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।