পরিচালক ওয়েস ক্রাভেন আর নেই

 
হরর ছবির পরিচালক ওয়েস ক্রাভেন আর নেই। স্থানীয় সময় রবিবার  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ‘স্ক্রিম’ ও ‘নাইটমেয়ার অন এলম স্ট্রিট’ সিরিজের মতো স্মরণীয় হরর সিনেমা পরিচালনা করেছেন ওয়েস ক্রাভেন।
 
ওয়েস ক্রাভেনের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওয়েস ক্রাভেন মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ক্রাভেন ব্রেইন ক্যান্সারে ভুগছিলেন।
 
উল্লেখ্য, ক্রাভেনের ফ্রেডি ক্রুয়েগার চরিত্রটি বিশ্বব্যাপী কয়েক প্রজন্মের হরর সিনেমা প্রেমীদের আনন্দ জুগিয়েছে। তিনি ‘নাইমেয়ার অন এলম স্ট্রিট’ এর আটটি পর্ব উপস্থাপনা করেন। ১৯৮০-এর দশকে তিনি ‘টুইলাইট জোন’ সিরিজের পর্বগুলো পরিচালনা করেন।
 
বিশিষ্ট অভিনেত্রী কোর্টিনি কক্স টুইটারে ক্রাভেনকে বন্ধু ও গুরু উল্লেখ করে বলেন, ‘আজ বিশ্ব এক মহান ব্যক্তিকে হারাল। আমি তার পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খবর: এএফপি।