সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এম পি বলেছেন, 'যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। তাদেরকে দেশে ফিরিয়ে ফাঁসি দিতে হবে।' জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে রোববার বিকালে বাগেরহাটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, 'বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য আগামী প্রজন্মের কাছ তুলে ধরতে হবে। তার যেন বাংলাদেশের সঠিক ইতিহাস না ভুলে।'
আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়াল, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড.পারভিন খানম প্রমুখ।