গাজীপুরের কাশিমপুরে ডোবা থেকে সোমবার সকালে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- নার্গিস আক্তার (১৪)। সে লতিফপুরের আব্বাস উদ্দিনের মেয়ে। কফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. মামুন জানান, সকালে কাশিমপুর-পানিশাইল সড়কের পাশে ডোবায় ওই লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীর ফুলে গেছে। ২-৩দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করছেন তিনি।