তুরাগে ট্রাকের ধাক্কায় নিহত ২

 
রাজধানীর তুরাগে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ছয়টার দিকে ধউর চৌরাস্তা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- আব্দুল মান্নান (২৭) ও মতিয়ার রহমান (৩৫)। তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
 
জানা গেছে, আজ সকালে আশুলিয়া থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল মান্নান ও মতিয়ার রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। তুরাগ থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবে খোদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দুইজন সকালে হাঁটতে বের হয়। এসময় একটি বালুর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে তারা মারা যান।