ইসলামপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জামালপুরের ইসলামপুরে সোমবার দুপুরে দেড় বছরের শিশু সিফাত পানিতে ডুবে মারা গেছে। সে মোশারফগঞ্জের সাইফুল ইসলামের ছেলে। 
 
জানা গেছে, শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবায় পরে গেলে এ দুর্ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।