বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। ফলে নিম্ন আদালতে এই মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ দুদকের দায়ের করা আপিল নিষ্পত্তি করে এই রায় দেয়।
৫ কোটি ৯৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে মামলা করে দুদক। এই মামলার বৈধতার প্রশ্নে মির্জা আব্বাস হাইকোর্টে আবেদন করলে মামলাটি বাতিল করে দেয় হাইকোর্ট।