লক্ষ্মীপুরে কমলনগরে লেগুনার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় করইতলা বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
করইতলা বাজারের ব্যবসায়ী আবদুস সহিদ জানান, শিশু নিশু (৮) নুরানী মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। লক্ষ্মীপুর-রামগতি সড়কের করইতলা বাজারে লেগুনা এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
নিশু চর লরেন্স ইউনিয়নের মো. আজাদের মেয়ে। আনছার আলী মসজিদ সংলগ্ন নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির আহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।