নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেলকে নির্বাচন সংক্রান্ত মামলায় কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন নীলফামারীর চীফ জুডিশিয়াল আদালত।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন সম্পাদক রুবেল। নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয় রিটার্নিং অফিসার বরাবর দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.টি.এম সিদ্দিকুর রহমান। সেই মামলায় সোমবার দুপুরে নীলফামারী চীফ জুডিশিয়াল আদালতে জামিন নিতে গেলে তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগরে প্রেরন করার আদেশ দেন বিজ্ঞ আদালত।