ছেলেকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত বাবা

স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে বগুড়ায় মাদকাসক্ত বাবা নয় বছর বয়সী একমাত্র শিশু পুত্রকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলো। ঘটনার পর ঘাতক বাবা বিধান চন্দ্রকে আটক করেছে পুলিশ।
 
সোমবার সকাল আটটার দিকে জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম বড় হিন্দুপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে। মৃত দূর্জয় সরকার দারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিধানের বিরুদ্ধে হত্যা মামলা হবে ।