তীব্র স্রোত ও গ্যাংওয়ে সরে যাওয়ার ফলে ছয়দিন বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হলেও যানজটে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়।
এর আগে ২৪ অগাস্ট তীব্র স্রোতে গ্যাংওয়ে সরে ইলিশা ফেরিঘাটের পন্টুন ভাঙ্গার কারণে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এ সময় চট্রগ্রাম-লক্ষ্মীপুর হয়ে ভোলা মহাসড়কের ফেরিঘাট সড়ক পর্যন্ত কয়েক শ ট্রাক ও অর্ধ শতাধিক নৈশ কোচও পারাপারের অপেক্ষায় থাকে।
বিআইডব্লিউটিসির লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের সহ ব্যবস্থাপক মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।