বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাট্যতীর্থের একাদশ প্রযোজনা ‘কঙ্কাল’।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন নাট্যকার রবিউল আলম। নির্দেশনা দিয়েছেন নাট্যতীর্থের দল প্রধান তপন হাফিজ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, শামসুর রহমান পেরু, অয়ন, শাওন, নূরজাহান রহমান কলি প্রমুখ।
মঞ্চ ও আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, আবহসঙ্গীত পরিমল মজুমদার, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা ও কোরিওগ্রাফি সামিউন জাহান দোলা।
নাটক প্রসঙ্গে নির্দেশক তপন হাফিজ বলেন, ‘রবীন্দ্রনাথের কঙ্কাল গল্প যতবার পড়েছি ততোবারই মনে হয়েছে আমরা সবাই একদিন কঙ্কাল হবো। আর ভূখণ্ডে যতদিন বেঁচে থাকবো মানুষ হয়ে যদি মানুষের দায়িত্ব পালন না করি তবে বেঁচে থেকেও কঙ্কাল। আমার ক্ষুদ্র রবীন্দ্রনাট্য ভাবনার প্রয়োগে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছি।’