রাজধানীতে কোটি টাকার জালনোটসহ গ্রেফতার ৬

রাজধানীর মিরপুর এলাকা থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ।
 
সোমবার দিবাগত রাতে ওই এলাকা থেকে এসব জাল নোটসহ তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
মঙ্গলবার দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।