রাজধানীর দক্ষিণ খান থেকে মনিরা আক্তার ইতি (২৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ইতি মধুবাগের মামুন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
দক্ষিণ খান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন দিন আগে মধুবাগ এলাকার মামুন মিয়ার সঙ্গে ইতির বিয়ে হয়। বিকালে ইতি তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশের ধারণা।