গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর মহানগরীর বোর্ড বাজারের বড়বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদাম, আশপাশের দোকান ও টিন সেডের বসত ঘর পুড়ে গেছে। 
 
জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বড়বাড়ি এলাকায় ওই ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে তা গুদামের আশপাশে ছড়িয়ে পড়ে। 
খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ঝুটের গুদামের মালামাল, আশপাশের ৪টি দোকান ও অন্তত ২০টি টিন সেডের বসত কক্ষ পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।