আড়াইহাজারে কৃষকেকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিরণ (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বিশনন্দীর চৈতনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরণ ওই গ্রামের মৃত জমির আলীর ছেলে।
 
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার এস আই সোহরাব জানান, পাশাপাশি বাড়িতে বসবাস করেন হিরণ ও নুরু মিয়া। তাদের বাড়ির সামনে দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে সকালে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। পরে নুরু মিয়া ও তার কয়েকজন লোক মিলে শাবল দিয়ে হিরণকে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতকদের গ্রেফতারের চেষ্টা করছে। লাশ ময়না তদন্তের জন্য ১০০শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।