ভেনিজুয়েলায় কারাগারে আগুনে ১৭ জনের মৃত্যু

 
ভেনিজুয়েলার উত্তরাঞ্চলের একটি কারাগারে আগুন লেগে ১৭ জন মারা গেছেন। এতে আরো ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার প্রসিকিউটররা এই তথ্য জানিয়েছেন।
 
প্রসিকিউটরের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে  বলা হয়েছে, রাতে কারাবোবো রাজ্যের টোকিউটোতে এই অগ্নিকাণ্ড হয়। এতে নয়জন পুরুষ ও আটজন নারী মারা গেছেন।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে। খবর: এএফপি।