চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে নুরুন্নাহার (২০) নামে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকলে এই ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার কালুরঘাট বিসিক এলাকার ওয়েল গ্রুপের পোশাক কারখানায় কাজ করতেন এবং স্বামী ওমর ফারুক সাইফুলের সঙ্গে নগরীর চকবাজার চাঁন মিয়া মুন্সী লেনে থাকতেন।
নুরুন্নাহারের স্বামী ওমর ফারুক সাইফুল জানান, বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তায় বিদ্যুতের খুঁটির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে নামার সঙ্গে সঙ্গেই নুরুন্নাহার বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।