গণহিস্টোরিয়ায় আক্রান্ত ৪শিক্ষকসহ ৫০শিক্ষার্থী

গাংনীতে গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষকসহ অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৪জন শিক্ষকসহ ১৩জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
এরা হলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদ ইসলাম, তোফাজ্জেল হোসেন, সালাউদ্দীন আহম্মেদ, সাঈদ হোসেন, দশম শ্রেণির ছাত্রী রোজিনা আক্তার, রিপা খাতুন, সুমিতা আকতার, ইয়ামন নেছা, ইভা খাতুন, সপ্তম শ্রেণির ছাত্রী শোভা আক্তার, ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাকিনা আক্তার, অষ্টম শ্রেণির ছাত্র সুমন হোসেন ও ষষ্ঠ শ্রেণির ছাত্র তানভীর আহম্মেদ।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান জানান, অ্যাস্বেলি শেষে অষ্টম শ্রেণির ছাত্র সুমন হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে দেখে সপ্তম শ্রেণির ছাত্র তানভীর আহম্মেদও জ্ঞান হারায়। এভাবে একে একে ৪জন শিক্ষকসহ অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা বলেন, 'এটা গণহিস্টোরিয়া। এক ধরণের মানষিক রোগ। তবে চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে ওঠবে।'
 
এ ঘটনার পর বিদ্যালয় তাৎক্ষণিক ছুটি ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।