ঢাবি’র শক্তি ইনস্টিটিউটের এমএস কোর্সে ভর্তি পরীক্ষা ১১ সেপ্টেম্বর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের ২০১৫-’১৬ শিক্ষা বর্ষের ‘এমএস ইন রিনিউএবল এনার্জি টেকনোলজি’ কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের সকাল পৌনে ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য শক্তি ইনস্টিটিউটের পরিচালক অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।