বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে


আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর, মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহে কতিপয় স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

দেশের নদ-নদীর ২৬টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এধারা অব্যাহত থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় গঙ্গা নদীর পানি হ্রাস পেতে পারে এবং পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

ঢাকা শহর সংলগ্ন নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এধারা অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৬০টি স্থানে পানি বৃদ্ধি ও ২১টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৩টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ১টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ২৬টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

-বাসস