নাটোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে আলইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। জেলা বিএসপির সহ-সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান শাহিন, মোঃ আবুল কালাম আজাদ, মো. শামসুদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদ কেএম কামাল হোসেন, যুবদল নেতা আব্দুল লতিফ ও ছাত্রদল নেতা রাসেল আহমেদ জনি।