টুঙ্গিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে পুুকুরের পানিতে ডুবে ইনসাফ ইসলাম হিমেল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হিমেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার সেকেন্ড অফিসার মো. ইকরাম হোসেনের ছেলে। সে অনির্বান স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।
 
গোপালগঞ্জ সদর থানার সাব- ইন্সপেক্টর মো. জাকির হোসেন জানান, দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ পুলিশ লাইন্স পুকুরপাড়ে হিমেল বন্ধুদের সঙ্গে খেলা করছিল। খেলার ছলে সে পুকুরে পড়ে যায়। তার বন্ধুরা চিৎকার করলে পাশে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। পরে তারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।