ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ ভারতীয় পণ্যসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের ইছাপুরা ইউনিয়নের আইড়ল বাজারে সিএনজি চালিত গাড়িতে তল্লাশি চালায়। এ সময় কামালমুড়া গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে মো. সেজু মিয়া (৩৫) কে ভারতীয় পন্যসহ আটক করে। পন্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় গরু মোটাতাজাকরন ৪৮০পিস ট্যাবলেট, ভারতীয় ১০০ বাণ্ডেল বিড়ি ও ১৬কেজি জিরা উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, আটককৃতকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।