গর্ভপাত বিষয়ে চার্চের অবস্থান পরিবর্তন


ক্যাথলিক চার্চ তথা খ্রিস্ট ধর্ম গর্ভপাতের ঘোরবিরোধী। কিন্তু খোদ পোপ ফ্রান্সিস সব যাজকদের নির্দেশনা দিয়েছেন, কোন মহিলা গর্ভপাতের পর ক্ষমাপ্রার্থনা করলে তাকে ক্ষমা করে দিতে।

 

খ্রিস্ট ধর্মে গর্ভপাত গর্হিত অপরাধ বলে ধরা হয়। কোন মহিলা গর্ভপাত ঘটালে তাকে সঙ্গে সঙ্গে ধর্মচ্যুত বলে ধরে নেওয়া হয়। পোপ ফ্রান্সিস গর্ভপাত বিষয়ে ক্যাথলিক চার্চের এই কঠোর অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসছেন। চার্চের চোখে গর্ভপাত এখন বড় অপরাধ, তবে আগের মত ক্ষমার অযোগ্য নয়। কেউ যদি ক্ষমা প্রার্থনা করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।


এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি এমন অনেক মহিলা কে চিনি যারা গর্ভপাতের সিদ্ধান্তের কারণে অবর্ণনীয় মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের এই মানসিক ও নৈতিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যে তার এই সিদ্ধান্ত।