রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ডেমরা ও খিলগাঁওয়ে এই ঘটনা ঘটে বলে তাদের পরিবার জানিয়েছে। শিশু দুইটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাতে ডেমরা থেকে সাড়ে তিনবছরের এক শিশুকে হাসপাতালে আনা হয়। অন্যদিকে দিবাগত গভীর রাতে খিলগাঁও থেকে চার বছর বয়সী আরেকটি শিশুকে হাসপাতালে আনা হয়।
ডেমরার ঐ শিশুটির পরিবারের দাবি, মঙ্গলবার শিশুটির বাবা-মা কাজের জন বাইরে যায়। এসময় শিশুটিকে প্রলোভন দেখিয়ে এক যুবক নির্যাতন করে।
খিলগাঁওয়ের শিশুটির পরিবার জানিয়েছে, গতকাল বিকালে তাদের এক আত্মীয় শিশুটিকে ধর্ষণ করে।