কঙ্গনার সঙ্গে প্রেমের কথা অস্বীকার হৃত্বিকের

 
কঙ্গনা রনৌতের সঙ্গে হৃত্বিক রোশনের সম্পর্কের গুজব বেশ কয়েক দিন ধরে উড়ে বেড়াচ্ছে বলিউডে। তবে হার্টথ্রব এই নায়ক এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন সুজানার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি এখনো ‘সিঙ্গেল’ আছেন।
 
৯০ দশকের সুপারহিট আশিকি সিনেমার ‘ধীরে ধীরে’ গানটির রিমেক করেছে টি সিরিজ। ইয়ো ইয়ো হানি সিংয়ের সংগীত পরিচালনায় এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন হৃত্বিক রোশন ও সোনম কাপুর। এই মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠানেই কঙ্গনার সঙ্গে তার সম্প্রতি ঘনিষ্ঠতার বিষয়ে প্রশ্ন করা হয়। এই বিষয়ে হৃত্বিক বলেন, ওহ ঈশ্বর! কী বলবো আমি এই বিষয়ে! এই রোমান্টিক গানটি কাউকে উৎসর্গ করবেন কী না এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত আমার জীবনে এমন বিশেষ কেউ নেই যাকে এই গানটা উতসর্গ করা যায়। সোনম কাপুরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, এই গানটা করার সময়টা আমরা অনেক উপভোগ করেছি। গানটা হট এবং সোনামও হট!