সোমালিয়ার উত্তরাঞ্চলে আফ্রিকান ইউনিয়ন (এইউ)’র একটি ঘাঁটিতে শেবাব জঙ্গিদের হামলায় অন্তত ৫০ সৈন্য নিহত ও আরো ৫০ জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পশ্চিমা সামরিক কর্মকর্তারা কূটনৈতিকদের কাছে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানায়, এই হামলায় অন্তত ৫০ এএমআইএসওএম যোদ্ধা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।