বার কাউন্সিল নির্বাচনের ফলাফল স্থগিত রেখে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত মোতাবেক বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ভোট গণনা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। বুধবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
এর আগে মাহবুবে আলম জানিয়েছিলেন, আগামী সপ্তাহে বার কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা হতে পারে।
পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আজ বার কাউন্সিলের নির্বাচনের ফলাফল সরকারিভাবে ঘোষণা করার কথা ছিল। কিন্তু এক আইনজীবীর বাধার মুখে অ্যাটর্নি জেনারেল ফল ঘোষণা স্থগিত রাখেন। পরবর্তীতে আবারো সিদ্ধান্তের পরিবর্তন করে সন্ধ্যায় ফল ঘোষণার করা বলা হয়।