‘প্রতিটি ঘর আলোকিত করতে কাজ করছে সরকার’

 
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করতে কাজ করছে বর্তমান সরকার। আগামী ২০২১ সাল নাগাদ বাংলাদেশে কোনো বিদ্যুতবিহীন ঘর খুঁজে পাওয়া যাবে না।’
 

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড়বাড়ী গ্রামে নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ আয়োজিত নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।