উত্তর কাশ্মীরের বারামুলার রফিয়াবাদে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক জন সেনা সদস্য রয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলো।
পুলিশের ভাষ্যমতে, রফিয়াবাদে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। সকাল সাতটা নাগাদ গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে তারা। কিন্তু আচমকা তাদের নিশানা করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। ৯ ঘণ্টার ওপর চলে গুলির লড়াই। এক জঙ্গি ও এক সেনা জওয়ানের মৃত্যু হয় বলে জানান এক পুলিশ কর্মকর্তা। সূত্র: এবিপি