তেজগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

 
রাজধানীর তেজগাঁওর মনিপুরীপাড়ায় বুধবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩০) নামের এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
 
 
তেজগাঁও থানা সূত্র জানায়—বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়া এলাকায় মোটর মেরামত করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন মারা যান। তিনি স্যানিটারি মিস্ত্রি।