সাত দিনের ভারত সফরে ড. মুহাম্মদ ইউনূস


রাজিব গান্ধী ইনস্টিটিউটে বিশেষ ব্ক্তৃতা দিতে এবং প্রতিষ্ঠানটির সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন বিভাগের মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম উদ্বোধন করতে সাত দিনের ভারত সফরে আছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ইউনুস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে সাতদিনের সফর শেষে ৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।


সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভলোপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসেফিকের (সিরডাপ) সহায়তায় ড. মুহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানায় রাজিব গান্ধী ইনস্টিটিউট। ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন বিভাগের শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দানের জন্যই ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

IMG0
এইদিন বুধবার সকালে তামিল নাড়ুর গভর্নর কে. রোসায়হার সঙ্গে রাজ ভবনে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এ সময় কে রোসায়হা তাকে একটি পেইন্টিং উপহার দেন। সন্ধ্যায় 'টাই' নামের একটি উদ্যেক্তাদের প্রতিষ্ঠানের আয়োজিত আলোচনায় ব্ক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত ৩০০ জন উদ্যোক্তার উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সমাজের একটি সমস্যাকে সমাধানের চ্যালেঞ্জ গ্রহন করুন।