রাজধানীর গেন্ডারিয়ায় খালার বাড়িতে ঘুরতে এসে গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ পরিচয় দিয়ে চার যুবক বাসায় ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
ধর্ষণের শিকার গৃহবধূর খালা জানান, তিনি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় চার তলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। পাঁচ দিন আগে মুন্সীগঞ্জ থেকে তার ভাগ্নি বেড়াতে আসেন। তিনি বাইরে গেলে চার যুবক পুলিশ পরিচয় দিয়ে বাসায় ঢুকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তার ভাগ্নিকে পালাক্রমে ধর্ষণ করে। বুধবার তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
গেন্ডারিয়া থানা ওসি কাজী মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মেডিক্যালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।