মালির মধ্যাঞ্চলে নাইজার নদীতে একটি নৌযান ডুবে অন্ততপক্ষে ১৮ জন মারা গেছেন। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা ও জরুরি বিভাগের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
মুখপাত্র সোনকোলো তোগোলা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে মপতি অঞ্চলের প্রত্যন্ত দেবয়িতে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনায় ৭০ জন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।
দেশটির নিরাপত্তা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।