মেহেরপুরে পরিবহন ধর্মঘট অব্যহত

মেহেরপুরে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে জেলার সব রুটে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যহত রয়েছে। বুধবার রাতে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে বাস, মিনিবাস, ট্রাক মালিক ও শ্রমিক সমিতির যৌথসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
 
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল বলেন, 'তাদের দাবি  মানা না হলে অনিদির্ষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।' মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতি ও বাসমালিক সমিতির সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।