অমিতাভের খ্যাতির বিড়ম্বনা

 
সেলিব্রেটি জীবনে খ্যাতির পাশাপাশি বিড়ম্বনারও শিকার হতে হয়। বলিউডের বিগ বি বলে খ্যাত অমিতাভ বচ্চন সম্প্রতি লক্ষ্যে পরিণত হয়েছেন এই বিড়ম্বনার। তার টুইটার একাউন্ট হ্যাক হওয়ার কয়েকদিনের মধ্যে এবার তার ফোনে বাজে এসএমএস আসা শুরু হয়েছে। মুম্বাইয়ের পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
 
অমিতাভ নি:সন্দেহে বলিউডের সবচেয়ে বড় তারকা। সম্প্রতি কে বা কারা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তার টুইটার একাউন্ট হ্যাক হওয়ার কিছুদিনের মধ্যে জানালেন তার ব্যক্তিগত মোবাইলে অশ্লীল ও নোংরা এসএমএস পাঠাচ্ছে কে বা কারা। হিন্দুস্তান টাইমসকে অমিতাভ বলেন, কিছু সময় ধরে আমার ব্যক্তিগত মোবাইলে কে বা কারা যেন নোংরা ও অশ্লীল এসএমএস পাঠাচ্ছে। আমি সেগুলোর ফটোকপি অভিযোগের সঙ্গে দিয়েছি।
 
টুইটারে এক পোস্টে অমিতাভ বলেছেন, গত এক বছর ধরে তাকে নোংরা এসএমএস গুলো পাঠানো হচ্ছে। এর আগে তার টুইটার একাউন্ট হ্যাক করে সেখান থেকে বিভিন্ন অশ্লীল একাউন্ট অনুসরণ করা হয়। ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল অমিতাভকে।