গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেফতার

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আজমল হুসাইন সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
বুধবার রাতে শহরের মিয়াপাড়ার বাড়ি থেকে তাকে গোপালগঞ্জ সদর থানা পুলিশ গ্রেফতার করে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এমএইচ খান কলেজের ভাইস-প্রিন্সিপাল।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো। সেলিম রেজা জামায়াতের আমির গ্রেফতারের খবর নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াতের ঘোষিত কর্মসূচিতে তিনি অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা সৃষ্টি করতে পারেন এমন আশংকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।