পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্কুলছাত্র অপহরণকালে এক কিশোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আটক হৃদয় (১৫) একই উপজেলার ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের গাজীপুর লোদের হাট এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে।
পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম জানান। জানা গেছে, উপজেলার পৈকখালী গ্রামের আলমগীর বেপারির ছেলে লিমন (৫) প্রতিদিনের মতো স্কুলে আসছিল। এসময় এক ভ্যানচালক স্কুল সংলগ্ন রাস্তা থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ভ্যানসহ হৃদয়কে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, হৃদয়ের কাছ থেকে একটি চাকু ও একটি বড় সাইজের ব্যাগ জব্ধ করা হয়েছে। সে চট্টগ্রাম থাকত। দুই দিন আগে সে বাড়িতে আসে।
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।