বাসচাপায় দাদি নিহত, নাতনি আহত

 
রাজধানীর গেণ্ডারিয়ার দয়াগঞ্জে বাসচাপায় আঙ্গুরা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় তার নাতনি নুসরাত আক্তার (৬) আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দয়াগঞ্জ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
 
গেণ্ডারিয়া থানার এসআই মোহাম্মদ আজম জানান, দুপুরের দিকে দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী নুসরাত স্কুল থেকে বাসায় ফিরছিল। দয়াগঞ্জ মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুইজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের হাসপাতালে আনার কিছুক্ষণ পর নুসরাতের দাদি মারা যান।